ঢাকা
২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:৩৯
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৮, ২০২৬

বলিউডে নতুন ট্রেন্ড, কেন ৬ লাখ টাকা ভাড়ার বাড়িতে থাকছেন শ্রদ্ধা?

বলিউডের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী শ্রদ্ধা কাপুর মুম্বাইয়ের জুহুতে একটি বিশাল বাড়ি ভাড়া নিয়েছেন। নিজের একাধিক বাড়ি থাকা সত্ত্বেও বিলাসবহুল জীবনযাপনের জন্য এই নতুন ঠিকানাকেই বেছে নিয়েছেন তিনি।

নতুন চুক্তিতে সই করার পর জানা গেছে, এই বাড়ির জন্য শ্রদ্ধাকে প্রতি মাসে ৬ লক্ষ টাকা গুনতে হবে। অর্থাৎ বছরে মোট ভাড়ার পরিমাণ দাঁড়াচ্ছে ৭২ লক্ষ টাকা।

শ্রদ্ধার এই নতুন বাড়িটি মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে অবস্থিত। এই এলাকায় অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, অজয় দেবগন ও হৃতিক রোশনের মতো মহাতারকাদের বসবাস। এখানকার প্রায় সবকটি বাড়িই সমুদ্রমুখী এবং অত্যন্ত সুরক্ষিত।

বলিউড তারকাদের মধ্যে বাড়ি ভাড়া নিয়ে থাকার প্রবণতা নতুন নয়। এর আগে অভিনেতা ইমরান খান মাসে ৯ লক্ষ টাকা ভাড়ায় ফ্ল্যাট নিয়েছিলেন। এমনকি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনও মাসে ৭ লক্ষ টাকা ভাড়ায় বাড়ি নিয়ে আলোচনায় এসেছিলেন।

শ্রদ্ধা কাপুর সাধারণত খুব বেছে ছবি করেন।

২০২৪ সালে মুক্তি পাওয়া তার ‘স্ত্রী ২’ ছবিটি বক্স অফিসে বিশাল সাফল্য পেয়েছে। এরপর এখন পর্যন্ত তার নতুন কোনো ছবি মুক্তি পায়নি।
সূত্র : আনন্দবাজার

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram