ঢাকা
২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:০৬
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ৩, ২০২৬

ঐশ্বরিয়া রাইয়ের পুরোনো ভিডিও ভাইরাল

দীর্ঘদিন ধরেই বড় পর্দা থেকে দূরে রয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। তবে সিনেমায় নিয়মিত না থাকলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা যেন তাঁর নিত্যসঙ্গী। এবার ফের ভাইরাল হয়েছে ঐশ্বরিয়ার একটি পুরোনো ভিডিও, যা নতুন করে আলোড়ন তুলেছে নেটদুনিয়ায়।

ভিডিওটি বেশ কয়েক বছর আগের। জনপ্রিয় অভিনেতা ও উপস্থাপক ফারুখ শেখের শো ‘জিনা ইসি কা নাম হ্যায়’-এ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। এই অনুষ্ঠানে তাঁর সঙ্গে ছিলেন অভিনেতা চন্দ্রচূড় সিং, যাঁর সঙ্গে তিনি ‘জোশ’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন।

অভিনেত্রী হিসেবে ঐশ্বরিয়াকে সবাই চেনেন, কিন্তু খুব কম মানুষই জানেন যে তিনি দারুণ গানও গাইতে পারেন। অনুষ্ঠানে ফারুখ শেখ চন্দ্রচূড় সিংকে ‘জোশ’ ছবির শুটিং সেটের কোনো মজার স্মৃতি শেয়ার করতে অনুরোধ করেন। তখনই চন্দ্রচূড় জানান, ঐশ্বরিয়া খুব ভালো গায়িকা। তিনি বলেন, “ঐশ্বরিয়া একজন অসাধারণ গায়িকা, যদিও অনেকেই বিষয়টি জানেন না।”

তবে নিজের প্রশংসা করতে রাজি হননি ঐশ্বরিয়া। বরং তিনি পাল্টা বলেন, চন্দ্রচূড় সিংও খুব ভালো গান করেন। এরপর ফারুখ শেখ দু’জনকেই একসঙ্গে গান গাওয়ার অনুরোধ করেন। প্রথমে কিছুটা লজ্জা পেলেও অনেক অনুরোধের পর শেষ পর্যন্ত রাজি হন ঐশ্বরিয়া।

এরপর তিনি গেয়ে ওঠেন জনপ্রিয় গান ‘মেরি সানসোঁ মে বাসা হ্যায় তেরা হি এক নাম’। ঐশ্বরিয়ার কণ্ঠে গান শুরু হতেই পুরো সেট নিস্তব্ধ হয়ে যায়। উপস্থিত সবাই মুগ্ধ হয়ে তাঁর গান শোনেন। পরে চন্দ্রচূড় সিংও তাঁর সঙ্গে কণ্ঠ মিলিয়ে গান গেয়ে দর্শকদের আরও চমকে দেন।

প্রসঙ্গত, ‘জোশ’ ছবিটি পরিচালনা করেছিলেন মনসুর খান। ২০০০ সালে মুক্তি পাওয়া এই ছবিতে ঐশ্বরিয়া রাই বচ্চন ও চন্দ্রচূড় সিং ছাড়াও অভিনয় করেছিলেন শাহরুখ খান। ছবিতে শাহরুখ অভিনয় করেছিলেন ঐশ্বরিয়ার ভাইয়ের চরিত্রে, আর চন্দ্রচূড় সিং ছিলেন তাঁর প্রেমিকের ভূমিকায়।

পুরোনো হলেও এই ভিডিও নতুন করে প্রমাণ করে দিল—অভিনয়ের পাশাপাশি গানের প্রতিভাতেও ঐশ্বরিয়া রাই বচ্চন অনন্য।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram