ঢাকা
৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:১৫
logo
প্রকাশিত : জানুয়ারি ৩, ২০২৬

বগুড়া-৭ আসনে মোরশেদ মিলটনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খাদেলা জিয়া মৃত্যুবরণ করায় তার দাখিলকৃত মনোনয়নপত্রের কার্যক্রম সমাপ্ত করা হয়েছে। বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিলটনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. গোলাম রব্বানী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. শফিকুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

এছাড়া মৃত্যুজনিত কারণে বিএনপির প্রার্থী দলের প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দাখিলকৃত মনোনয়নপত্রের কার্যক্রম সমাপ্ত করা হয়েছে। অপর প্রার্থী বাংলাদেশ মুসলিম লীগের আনছার আলীর মনোনয়নপত্রে দলীয় মনোনয়ন সঠিক না থাকায় তার প্রার্থীতা বাতিল করা হয়েছে।

এর আগে, বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে পাঁচজন প্রার্থী মনোয়নপত্র দাখিল করেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram