

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বরইউড়ি গ্রামে পানিতে ডুবে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) খেলাধুলার সময় বাড়ির পাশের একটি ডোবায় পড়ে যায় শিশুটি। কিছুক্ষণ পর স্বজনরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ডোবা থেকে শিশুটিকে উদ্ধার করে দ্রুত দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশু বরইউড়ি গ্রামের আনোয়ার হোসেন (আছির)-এর সন্তান। তার মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
