ঢাকা
logo
প্রকাশিত : September 10, 2026

রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে তফসিল ঘোষণা, ভোট ২৯ অক্টোবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর নির্বাচন ভবনে এই উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। এরপর ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই এবং ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে।

৬ অক্টোবর আপিল নিষ্পত্তি শেষে ৭ অক্টোবরের মধ্যে প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রয়েছে। পরদিন ৮ অক্টোবর চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ২৯ অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসি সচিব জানান, এই উপনির্বাচনে জেলা নির্বাচন কর্মকর্তা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন। তাঁর সহকারী হিসেবে থাকবেন ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা এবং রুহিয়া ও ভুল্লির উপজেলা নির্বাচন কর্মকর্তা। এ ছাড়া এবারও প্রবাসীদের জন্য 'আউট অব কান্ট্রি' এবং দেশে 'পোস্টাল ভোটিংয়ের' সুযোগ থাকছে।

উল্লেখ্য, গত নির্বাচনে ৩৩টি দেশ থেকে ৩৮৬ জন প্রবাসী এবং দেশের ভেতরে চার সহস্রাধিক ভোটার (যাঁর মধ্যে ২ হাজার ৭৩৫ জন সরকারি চাকরিজীবী) পোস্টাল ভোটিংয়ের জন্য নিবন্ধিত হয়েছিলেন।

গত ২০ আগস্ট সংসদ সদস্যদের ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

গত ২১ আগস্ট তিনি রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করায় সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী তাঁর সংসদীয় আসনটি শূন্য হয়ে যায়। পরদিন ২২ আগস্ট সংসদ সচিবালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে আসনটি আনুষ্ঠানিকভাবে শূন্য ঘোষণা করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram