ঢাকা
logo
প্রকাশিত : December 10, 2025

৩ শর্তে জাতীয় সরকার গঠন করবে জামায়াত

জামায়াতে ইসলামী আগামীতে ক্ষমতায় গেলে তিন শর্তে সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় নির্বাচনী প্রচারণায় তিনি এ বক্তব্য দেন।

জামায়াত আমির বলেন, অনেক রাজনৈতিক নেতা মনে করেন ক্ষমতায় গেলে জামায়াত তাদের বাদ দিয়ে জাতীয় সরকার গঠন করবেন। কিন্তু জামায়াত ক্ষমতায় গেলে তিনটি শর্তে তাদের সঙ্গে করেই জাতীয় সরকার গঠন করবে বলে জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, সব নাগরিকের জন্য ভারসাম্যপূর্ণ জীবনব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় জামায়াত। দেশের বৈষম্যমূলক অর্থনৈতিক পরিস্থিতির অবসান এবং শ্রমিক-সম্পদশালীদের মধ্যে বিদ্যমান বিশাল ব্যবধান কমানো ছাড়া শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।

তিনি অভিযোগ করেন, দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও টেন্ডারবাজদের কারণে দেশের মানুষের স্বস্তি ব্যাহত হচ্ছে এবং সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি বিস্তার লাভ করেছে।

নির্বাচনব্যবস্থা সুষ্ঠু না হওয়ায় দেশে অপরাধ কমছে না উল্লেখ করে তিনি বলেন, সব অপরাধের শুরু অপনির্বাচন থেকে। তাই আগামী জাতীয় নির্বাচন শতভাগ সুষ্ঠু করতে হবে, যাতে সত্যিকার জনগণের প্রতিনিধিরা দেশ গঠনের সুযোগ পান।

এসময় তিনি আরো বলেন, অনেকেই ক্ষমতায় গেলে কোরআন-সুন্নাহবিরোধী আইন করবে না বলে প্রতিশ্রুতি দেন। তাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “পারলে ঘোষণা দিন—ক্ষমতায় গেলে কোরআনের আইন প্রতিষ্ঠা করবেন।”

নিজের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, অনেকেই তাকে বুলেটপ্রুফ গাড়ি ব্যবহারের পরামর্শ দেন, কিন্তু তিনি কেবল আল্লাহর কাছেই নিরাপত্তা প্রত্যাশা করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram