ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৪৯
logo
প্রকাশিত : ডিসেম্বর ১, ২০২৫

শচীনের বিশ্বরেকর্ড ভেঙে দিলেন কোহলি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাঁচিতে প্রথম ওয়ানডেতে ইতিহাস গড়ে ফেলেছেন বিরাট কোহলি। জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়ামে তিনি করেছেন দুর্দান্ত এক সেঞ্চুরি। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের ৫২তম সেঞ্চুরি।

এই সেঞ্চুরির সঙ্গে তিনি ভেঙে ফেললেন শচীন টেন্ডুলকারের বিশ্ব রেকর্ড। আন্তর্জাতিক ক্রিকেটে এক ফরম্যাটে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক ছিলেন শচীন, যার সেঞ্চুরি ছিল ৫১টি। কোহলি এবার সেই রেকর্ড পেরিয়ে গেলেন।

এক ফরম্যাটে সর্বোচ্চ সেঞ্চুরি এখন কোহলির। তার নামের পাশে আছে ৫২টি ওয়ানডে সেঞ্চুরি। দুই আর তিনে থাকা নামদুটো শচীন টেন্ডুলকারের। তিনি টেস্টে করেছিলেন ৫১টি সেঞ্চুরি, আর ওয়ানডেতে ৪৯টি। টেস্টে জ্যাক ক্যালিসের সেঞ্চুরি ৪৫টি, তিনি আছেন তালিকার ৪ নম্বরে। আর রিকি পন্টিং আছেন তালিকার পাঁচে, ৪১টি সেঞ্চুরি তার।

কোহলি আরও একটি রেকর্ড গড়েছেন এই ম্যাচে। এখন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বোচ্চ ওয়ানডে সেঞ্চুরির মালিক। প্রোটিয়াদের বিপক্ষে তার সেঞ্চুরি এখন ছয়টি। শচীন টেন্ডুলকার ও ডেভিড ওয়ার্নারের ছিল পাঁচটি করে।

রাঁচির ওপেনারে শুরু থেকেই ছন্দে ছিলেন কোহলি। শুরুতে দারুণ টাইমিংয়ে তিনি তিনটি চার ও দুটি ছক্কায় ত্রিশ রানে পৌঁছান। ৪৮ বলে ছক্কায় পঞ্চাশ করেন। সাত চার ও পাঁচ ছক্কায় তিনি ১০২ বলে সেঞ্চুরি পূর্ণ করেন।

সেঞ্চুরির পর আরও আগ্রাসী হন তিনি। ৩৯তম ওভারে প্রেনেলান সুব্রায়েনের পাঁচ বলে ২০ রান নেন। তবে শেষ পর্যন্ত ১৩৫ রানে থামতে হয় তাকে। মিড-অফ থেকে দৌড়ে এসে রায়ান রিকেলটন দারুণ ক্যাচ নেন।

ইনিংসটা আর বড় না হলেও শেষ পর্যন্ত তার এই ইনিংসই গড়ে দিয়েছে ভারতের জয়ের ভিত। ফলে ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন তিনিই।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram