ঢাকা
২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:৩৭
logo
প্রকাশিত : নভেম্বর ১৮, ২০২৫

বিতার্কিক ও সাংবাদিকদের নেতৃত্বে জকসুতে 'স্বতন্ত্র শিক্ষার্থী সংসদ'

জাহিদুল ইসলাম রিফাত, জবি সংবাদদাতা: বিতার্কিক ও সাংবাদিকদের নেতৃত্বে জকসুতে 'স্বতন্ত্র শিক্ষার্থী সংসদ' নামের আংশিক প্যানেল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী। 'নয় দলীয়করণ, নয় বিরাজনীতিকরণ, জবিয়ানদের সহযোগিতায় নতুনত্ব'-কে প্রতিপাদ্য করে ঘোষিত প্যানেলে ভিপি পদে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মাহমুদ তানজীদ, জিএস পদে নৃবিজ্ঞান বিভাগের উম্মে হানী নির্বাচন করবেন, কার্যনির্বাহী সদস্য পদে লড়বেন জাহিদুল ইসলাম রিফাত এবং এ এন এম মিনহাজুল হক।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করেন ভিপি পদপ্রার্থী মাহমুদ তানজীদ।

এ প্যানেলে অন্যান্যদের মধ্যে ক্রীড়া সম্পাদক পদে ইসলামিক স্টাডিজ বিভাগের মোঃ মাজহারুল ইসলাম মুসা, নির্বাহী সদস্য পদে হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের জাহিদুল ইসলাম রিফাত ও গণিত বিভাগ এর এ এন এম মিনহাজুল হক নির্বাচন করবেন।

এসময় ভিপি পদপ্রার্থী মাহমুদ তানজীদ বলেন, আমরা চাই শিক্ষার্থীর ক্ষমতায়ন। রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত, ভয়হীন, গণতান্ত্রিক ও চিন্তাশীল নেতৃত্বের বিকাশ। আমরা এই নির্বাচনে অংশ নিচ্ছি কারণ লেজুড়বৃত্তিক নয়, বিরাজনীতিকরণ নয়-শিক্ষার্থীর পক্ষে সত্যিকারের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে।

কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী জাহিদুল ইসলাম রিফাত বলেন, আমরা শিক্ষার্থীদের বাজেট, অধিকার ও সেবা নিশ্চিতকরণ, ক্যাম্পাসে স্বাধীন মতপ্রকাশের পরিবেশ, লাইব্রেরি, গবেষণা ও ডিজিটাল সেবার উন্নয়ন, নিরাপদ, হয়রানি-মুক্ত অন্তর্ভুক্তিমূলক ক্যাম্পাস, সাংস্কৃতিক, বিতর্ক, ক্রীড়া ও ক্লাব কার্যক্রমে নতুন আঙ্গিকে প্রাণ ফেরানো, বিশেষ চাহিদা সম্পন্ন, প্রান্তিক ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য সহায়ক নীতি প্রতিষ্ঠা করতে কাজ করব।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram