ঢাকা
logo
প্রকাশিত : October 18, 2026

বিইউপিতে 'International Model United Nations Conference-2026' বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) ১৫ থেকে ১৭ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত 'BUP International Model United Nations Conference 2026 (BUPIMUN 2026)' শিরোনামে একটি সম্মেলনের আয়োজন করে। সম্মেলনের সমাপনী অনুষ্ঠান ১৭ অক্টোবর ২০২৬ তারিখে বিইউপির স্বাধীনতা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

বিইউপির ফ্যাকাল্টি অব সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (FSSS) এবং বিইউপি গ্লোবাল অ্যাফেয়াসর্ কাউন্সিল এর তত্ত্বাবধানে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। BUP MUN -এর মূল উদ্দেশ্য বৈশিক কূটনৈতিক শিক্ষা ও বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে আন্তঃবিশ্ববিদ্যালয় সম্পর্ক দৃঢ় করা এবং শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক সংযোগ তৈরী করা। এ সম্মেলনে ৪০ জন নির্বাহী বোর্ড সদস্য (বিচারক) এবং বিইউপি ও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫৪৭ জন শিক্ষার্থী এবং প্রতিনিধি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

জাতিসংঘের কার্যক্রমের অনুকরণে পরিচালিত তিন দিন ব্যাপী এই সম্মেলনে শিক্ষার্থীরা নেতৃত্ব, আলোচনার দক্ষতা এবং বৈশ্বিক সচেতনতা বৃদ্ধির সুযোগ পায়। অনুষ্ঠানে বিইউপির ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, অংশগ্রহণকারী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram