ঢাকা
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:৪০
logo
প্রকাশিত : নভেম্বর ১৫, ২০২৫

এশিয়ান আর্চারিতে পদক জয়ীদের ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা

ঢাকায় শেষ হয়েছে ২৪তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ। এবারের প্রতিযোগিতায় ভারত ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে লড়াই করে দুই ইভেন্টে দুটি পদক জিতেছে বাংলাদেশ।

কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে রুপা জিতেছেন হিমু বাছাড় ও বন্যা আক্তার। কম্পাউন্ড নারী এককে ব্রোঞ্জ জিতেছেন কুলসুম আক্তার মনি।

এই তিন আর্চারের প্রত্যেককে পুরস্কার হিসেবে ১০ লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার (১৪ নভেম্বর) বিকালে পুরস্কার বিতরণী শেষে ক্রীড়া উপদেষ্টা এই ঘোষণা দেন।

পুরস্কার বিতরণী শেষে আসিফ মাহমুদ বলেন, ‘অলিম্পিকে গোল্ড মেডেল পেতে হলে যাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মতো ফ্যাসিলিটিজ থাকতে হয়। সে ক্ষেত্রে আমাদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যে সক্ষমতা আছে সেভাবেই আমরা তাদেরকে সহযোগিতা করবো। এটা সত্যি বিশ্বের বহুল জনসংখ্যার দেশের মধ্যে একটি হলেও, অলিম্পিকে গোল্ড নেই আমাদের।’

তিনি আরও বলেন, ‘তবে আমি আশা করি এই আর্চারির মাধ্যমে আমরা গোল্ড পাবো। আর এই অনুষ্ঠানের মাধ্যমে একটি ঘোষণাও দিতে চাই যে, এই প্রতিযোগিতায় বাংলাদেশের পক্ষে যে তিনজন পদক পেয়েছেন, আমরা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের প্রত্যেককে দশ লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা করছি।’

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram