ঢাকা
logo
প্রকাশিত : November 10, 2025

ঢাকা-১৭ ও বগুড়া-৪ আসনে দলীয় প্রতীকে নির্বাচন করবেন হিরো আলম

বিনোদন জগতের আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম এবার জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে চলেছেন। গণঅধিকার পরিষদ থেকে তিনি প্রার্থী হতে পারেন বলে একটি সূত্রে জানা গেছে।

যদিও এ বিষয়ে হিরো আলম সরাসরি কোনো মন্তব্য না করলেও এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নয়, বরং একটি রাজনৈতিক দলের হয়ে জাতীয় সংসদ নির্বাচন করবেন তিনি।

হিরো আলম বলেন, সময় হলে সব কিছু জানাব। তবে এটুকু বলতে পারি— এবার আমি স্বতন্ত্র নয়, যে কোনো একটি রাজনৈতিক দলের হয়ে জাতীয় নির্বাচনে প্রার্থী হব। কয়েক দিনের মধ্যেই জানাতে পারব কোন দলের হয়ে অংশ নিচ্ছি।

একটি সূত্র জানায়, ইতোমধ্যে হিরো আলম ও নুরুল হক নুরের মধ্যে কয়েক দফা বৈঠক হয়েছে। এমনকি ভিপি নুর হিরো আলমের অফিসেও সাক্ষাৎ করেছেন।

কোন আসনে প্রার্থী হবেন হিরো আলম, সে প্রসঙ্গে এ কনটেন্ট ক্রিয়েটর বলেন, এবার তিনি দুটি আসন থেকে প্রার্থী হবেন। একটি ঢাকা-১৭ আসন, অন্যটি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন।

হিরো আলম বলেন, এর আগেও আমি দুটি আসন থেকে নির্বাচন করেছি। এ আসনগুলোর মানুষের সঙ্গে আমার আলাদা সম্পর্ক রয়েছে। যখন ঢাকায় নির্বাচনের ঘোষণা দিলাম, অনেকেই কল দিয়ে উৎসাহ দিয়েছেন। তখন আমি ভাবলাম— জনগণ তো চায় আমি নির্বাচন করি। তাহলে দুই জায়গা থেকেই করব না কেন? তাই সিদ্ধান্ত নিয়েছি দুটি আসন থেকেই নির্বাচন করব।

জানা গেছে, ঢাকা-১৭ আসনে নির্বাচন করবেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) আন্দালিব রহমান পার্থ। এ ছাড়া জামায়াতে ইসলামী বাংলাদেশ, এনসিপিসহ আরও কয়েকটি দলের প্রার্থীও নির্বাচনে অংশ নেবেন। সে ক্ষেত্রে বলাই যায়, হিরো আলমের প্রতিদ্বন্দ্বিতা হবে বেশ কয়েকজন শক্তিশালী প্রার্থীর সঙ্গে।

অন্যদিকে বগুড়া-৪ আসনে বিএনপি থেকে মোশারফ হোসেন নির্বাচন করবেন। সেখানেও একাধিক রাজনৈতিক দলের প্রার্থী থাকবেন বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram