ঢাকা
logo
প্রকাশিত : October 16, 2025

আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

দেশের বাজারে এখন রেকর্ড গড়া দামে বিক্রি হচ্ছে সোনা। এবার ভরিতে প্রায় আড়াই হাজার টাকার বেশি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দামে ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা।

 মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন দাম বুধবার (১৫ অক্টোবর) থেকে কার্যকর হয়েছে। ফলে আজ বৃহস্পতিবারও (১৬ অক্টোবর) একই দামে বিক্রি হচ্ছে সোনা। 

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে।

 সোনার আজকের বাজারদর—

২২ ক্যারেট : ভরিপ্রতি ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা।

 ২১ ক্যারেট : ভরিপ্রতি ২ লাখ ০৬ হাজার ৪৯৯ টাকা।

১৮ ক্যারেট : ভরিপ্রতি ১ লাখ ৭৭ হাজার ০০১ টাকা।

 সনাতন পদ্ধতি : ভরিপ্রতি ১ লাখ ৪৭ হাজার ৩৫১ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

অন্যদিকে জুয়েলার্স সমিতির তথ্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৬ হাজার ২০৫ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৯১৪ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৭৪ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৮০২ টাকায়। 

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram