ঢাকা
logo
প্রকাশিত : September 1, 2025

জাতীয় পার্টির রাজনীতি করার কোনো অধিকার নেই: নাহিদ ইসলাম

বাংলাদেশে জাতীয় পার্টির রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, তারা (জাতীয় পার্টি) ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে সহায়তা করে গেছে।

রোববার (৩১ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘ডাকসুর সাবেক ভিপি নুরের ওপর হামলার ঘটনা স্বাভাবিক নয়, এটি উদ্বেগজনক ঘটনা।’ এছাড়া, সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থেকে পরাজিত শক্তিকে মোকাবেলা করার আহ্বান জানান তিনি।

এসময় ‘ফ্যাসিস্টদের সকল ষড়যন্ত্র মোকাবেলায়’ আবারও রাজপথে নেমে আসার হুঁশিয়ারি দেন এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি বলেন, ‘গণভ্যুত্থানের শক্তিকে অবদমন করার জন্য নুরের ওপর এই হামলা করা হয়েছে। ফ্যাসিবাদের দোসরদের বিচার চাওয়ায় এই বর্বর হামলা হয়েছে। এই বর্বরতা সেনাবাহিনীর দ্বারা সংগঠিত হয়েছে, যেটা উদ্বেগের।’

উল্লেখ্য, গত শুক্রবার (২৯ আগস্ট) রাতে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষকে ঘিরে সেনাবাহিনী ও পুলিশের লাঠিপেটায় নুরুল হক নুরের আহত হওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানায় অন্তর্বর্তী সরকারসহ দেশের প্রায় সব রাজনৈতিক দল।

এর আগে, গত মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে চীনের উদ্দেশে ঢাকা ছাড়ে এনসিপির প্রতিনিধিদল। নাহিদ ইসলামের নেতৃত্বে এ দলে ছিলেন সারজিস আলম, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram