ঢাকা
logo
প্রকাশিত : August 17, 2025

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এলো ১২৫ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে প্রায় ৮ মাস পরে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।

আজ রবিবার দুপুর আড়াইটার দিকে ভারতের মহদিপুর বন্দর হয়ে ১টি ট্রাকে ২৫ মেট্রিক টন পেঁয়াজ বন্দরে প্রবেশ করেছে। এর আগে বৃহস্পতিবার সন্ধায় ৪টি ট্রাকে আরো ১’শ মেট্রিক টন পেঁয়াজ বন্দরে প্রবেশ করেছে। বিষয়টি নিশ্চিত করেন সোনামসজিদ পানামা পোর্ট লিংক লিমিডেটের ম্যানেজার মাইনুল ইসলাম।

তিনি জানান, দীর্ঘ ৭ থেকে ৮ মাস পরে ভারত থেকে ৫টি ট্রাকে ১২৫ মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশের সোনামসজিদ স্থল বন্দরে আসে। তবে, দীর্ঘদিন বন্ধ থাকার পরে আবারো সোনামসজিদ স্থলবন্দরে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে, এটা ভাল দিক।

ব্যবসায়ীরা বলছেন, প্রায় ৭ থেকে ৮ মাস আগে ভারত সরকার বাংলাদেশের সোনামসজিদ স্থলবন্দরে দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ করে দেয়। তবে আবার পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় পেঁয়াজের দাম কিছুটা কমে আসবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram