ঢাকা
logo
প্রকাশিত : July 19, 2026

গুরু-শিষ্যের অসমাপ্ত গল্পের শেষ অধ্যায়

বিশ্বকাপের ফাইনাল মানেই ইতিহাস, আবেগ আর কিংবদন্তি জন্ম নেওয়ার মঞ্চ। কিন্তু এবারের বিশ্বকাপের আর্জেন্টিনা-স্পেন ফাইনাল শুধু দুই মহাদেশের কিংবা দুই ফুটবল দর্শনের লড়াই নয়; এটি এক বিরল সম্পর্কেরও পরীক্ষা। এক পাশে শিক্ষক, অন্য পাশে তারই ছাত্র। যে মানুষ একদিন কোচিংয়ের ক্লাসে কৌশলের পাঠ দিয়েছিলেন, আজ সেই মানুষকেই হারিয়ে বিশ্বসেরা হওয়ার স্বপ্ন দেখছেন ৪৮ বছর বয়সি লিওনেল স্কালোনি।

ফুটবলের ইতিহাসে অনেক গুরু-শিষ্য একে অপরের বিপক্ষে দাঁড়িয়েছেন। কিন্তু বিশ্বকাপ ফাইনালের মতো সর্বোচ্চ মঞ্চে এমন গল্প খুব কমই দেখা গেছে। তাই নিউইয়র্কের নিউজার্সির মেটলাইফস স্টেডিয়ামের এই ফাইনাল কেবল একটি ট্রফির লড়াই নয়। এটি সম্মান, শিক্ষা, সম্পর্ক এবং দর্শনেরও দ্বৈরথ। ২০১৭সালে স্পেনের লাস রোজাস কোচিং সেন্টারে শুরু হয়েছিল এই গল্প। খেলোয়াড়ি জীবন শেষে কোচ হওয়ার স্বপ্ন নিয়ে সেখানে ভর্তি হয়েছিলেন স্কালোনি। তখন স্পেনের যুব দলের কোচ ছিলেন লুইস দ্য লা ফুয়েন্তে। ক্লাসরুমে তিনি ছিলেন শিক্ষক, আর সামনের বেঞ্চে বসা শিক্ষার্থীদের একজন ছিলেন ভবিষ্যতের বিশ্বজয়ী কোচ স্কালোনি।

সেই শিক্ষার্থী আজ বিশ্বের অন্যতম সফল কোচ। ২০২১ কোপা আমেরিকা, ২০২২ বিশ্বকাপ, ২০২২ ফিনালিসিমা ও ২০২৪ কোপা আমেরিকা জিতে আর্জেন্টিনাকে নতুন এক স্বর্ণযুগে নিয়ে গেছেন তিনি। অন্যদিকে লা ফুয়েন্তেও কম নাটকীয় নন। ২০১১ সালে স্প্যানিশ ক্লাব আলাভেসের কোচের পদ হারানোর পর লুইস লা ফুয়েন্তে নতুন পথ বেছে নেন। এরপর ধাপে ধাপে স্পেনের বয়সভিত্তিক দলগুলোর দায়িত্ব নিয়ে নিজের কোচিং দর্শন প্রতিষ্ঠা করেন।

২০১৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি স্পেনের অনূর্ধ্ব-১৯ দলের কোচ ছিলেন। পরে অনূর্ধ্ব-২১ ও অনূর্ধ্ব-২৩ দলের দায়িত্বও সফলভাবে পালন করেন। সেই ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে ২০২২ সালে স্পেন জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পান। ৬৫ বছর বয়সী ফুয়েন্তের নেতৃত্বে স্পেন ইতিমধ্যেই একবার উয়েফা নেশন্স লিগের শিরোপা জিতেছে, একবার রানার্সআপ হয়েছে এবং বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপাও ঘরে তুলেছে। এবার তার অধীনেই ২০১০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্নের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে আছে স্পেন।

দুই কোচের সাফল্যের গল্প যেন সিনেমাকেও হার মানায়। এই সম্পর্ক কেবল পেশাগত নয়, ব্যক্তিগতও। স্কালোনির জীবন স্পেনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে। দীর্ঘদিন লা লিগায় খেলেছেন, স্প্যানিশ নারী এলিসা মোন্তেরোকে বিয়ে করেছেন, পরিবার নিয়ে থাকেন মায়োর্কায়। তার সন্তানদের জন্মও স্পেনে। তাই স্পেন তার দ্বিতীয় ঘর। ফাইনালে ওঠার পর স্কালোনির কণ্ঠে সেই আবেগের প্রতিফলন, 'লুইস শুধু আমার কোচিং কোর্সের শিক্ষক নন; তার সঙ্গে আমার বিশেষ সম্পর্ক রয়েছে। এবার ফাইনালে আমরা একে অপরের মুখোমুখি হচ্ছি।' অন্যদিকে ফুয়েন্তে কখনোই শিষ্যের সাফল্যে ঈর্ষান্বিত হননি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram