

রশিদুল ইসলাম, কাহরোল (দিনাজপুর) প্রতিনিধি: "দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের কাহারোলে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে 'জাতীয় যুব দিবস ২০২৬' পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকেলেদা খাতুন মীম। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রোকনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপি'র সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক মোঃ শামিম আলী, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন এনজিও ও যুব সংগঠনের প্রতিনিধি এবং সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
র্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। র্যালি ও আলোচনা সভার সার্বিক সহযোগিতায় ছিল কাহারোল এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
