ঢাকা
logo
প্রকাশিত : November 1, 2026

বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্যপদ পেলেন ১১ সাংবাদিক

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য হিসেবে ১১ সাংবাদিককে মনোনীত করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রেসক্লাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী সভায় উপস্থিত সদস্যদের তিন-
চতুর্থাংশের ‘হ্যাঁ’ সূচক ভোটের মাধ্যমে নতুন সদস্যদের চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।

নতুন সদস্যপদ পাওয়া সাংবাদিকরা হলেন, মানবকন্ঠের মোঃ ফিরোজ আলম (ফাহিম ফিরোজ), চ্যানেল ওয়ানের আরিফ হোসাইন, জাগো নিউজের শাওন খান, মোহনা টিভির মোঃ শামীম হোসেন শেখ, দি বাংলাদেশ টুডের মোঃ জিহাদ রানা, ভোরের কাগজের মোঃ কামরুজ্জামান (এম.কে রানা), যায়যায়দিনের আরিফুর রহমান খান, স্টার নিউজের মেহেদী হাসান, চ্যানেল আইয়ের সাঈদ পান্থ, দৈনিক বিপ্লবী বাংলাদেশের নুরুল হাসান স্বাক্ষর ও আমাদের সময়ের মোঃ আল মামুন। (তালিকাটি জ্যেষ্ঠতার ক্রমানুসারে সাজানো হয়নি)।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নবমনোনীত সদস্যদের দ্রুত প্রেসক্লাবের অফিস ব্যবস্থাপকের সঙ্গে যোগাযোগ করে সদস্য ফরম সংগ্রহ করতে অনুরোধ করা হয়েছে। ফরম পূরণ করে জমা দেওয়ার মাধ্যমে তাঁদের নাম আনুষ্ঠানিকভাবে সদস্য তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু ও সাধারণ সম্পাদক এস.এম. জাকির হোসেন যৌথভাবে স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram