ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:৩৫
logo
প্রকাশিত : জুন ২৭, ২০২৬

গোলশূন্য সমতায় বিরতিতে সৌদি আরব-কেপ ভার্দে

ফিফা বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে গোলশূন্য সমতায় প্রথমার্ধ শেষ করেছে সৌদি আরব ও কেপ ভার্দে।

শনিবার (২৭ জুন) বাংলাদেশ সময় ভোর ৬টায় টেক্সাসের হিউস্টন স্টেডিয়ামে মুখোমুখি হয় দু'দল।

ম্যাচের এই ৪৫ মিনিটে উল্লেখ করার মতো সুযোগ খুব একটা তৈরি করতে পারেনি কোনো দলই। ম্যাচে উত্তেজনার চেয়ে সতর্কতাই ছিল বেশি। দুই-একটি আক্রমণ তৈরি হলেও প্রতিপক্ষ রক্ষণভাগ তা সহজেই প্রতিহত করে।

উল্লেখ্য, বর্তমান পরিস্থিতিতে কেপ ভার্দেই রাউন্ড অব-৩২ এ ওঠার পথে রয়েছে। দুই দলেরই নকআউট পর্বে পা রাখার ক্ষেত্রে স্ব স্ব ম্যাচে নিজেদের জেতার চেষ্টার পাশাপাশি স্পেন-উরুগুয়ে ম্যাচের ফলাফলও প্রভাবক হিসেবে কাজ করবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram