ঢাকা
logo
প্রকাশিত : August 28, 2026

তাহিরপুরের পর্যটন স্পট শহীদ সিরাজ লেক এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিচ্ছন্ন ও সুন্দর গড়ার লক্ষ্যে পর্যটন স্পট শহীদ সিরাজ লেক ও এর আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল এর নির্দেশনায় শহীদ সিরাজ লেক ও এর আশপাশের সড়ক, বাজার এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা সংগ্রহ করে এক স্থানে জমা করে আগুনে পুড়িয়ে ফেলা হয়। এর পাশাপাশি আগত পর্যটক, ব্যবসায়ী ও স্থানীয় জনসাধারণকে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সচেতন করার জন্য পরামর্শ দেয়া হয়।

পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়া, যুগ্ম আহব্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, চেয়ারম্যান আলী হায়দার, বাদাঘাট বনিক সমিতির সভাপতি নজরুল শিকদার, তাহিরপুর সদর ইউনিয়ন বিএনপি সভাপতি সাইদুল কিবরিয়া, বিএনপি নেতা হাবিবুর রহমান সংগ্রাম, আজিজুল ইসলাম, আতিকুর রহমানসহ যুবদল, কৃষকদল, শ্রমিকদল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলো।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram