ঢাকা
logo
প্রকাশিত : August 28, 2026

আমরা ঘরে ঘরে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে চাই: আইনমন্ত্রী

মফিজুল ইসলাম, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আমরা মাদকের বিরুদ্ধে কথা বলছি। আমরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলছি। তোলাবাজির বিরুদ্ধে কথা বলছি। আমরা সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলছি। আমরা উন্নয়নের কথা বলছি। আমরা ঘরে ঘরে এই উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে চাই।

শুক্রবার (২৮ আগস্ট) বিকালে ঝিনাইদহের শৈলকুপায় আগামীর শৈলকুপা নামের একটি সামাজিক সংগঠনের আয়োজনে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের (আন্তঃইউনিয়ন) ফাইনাল খেলায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘আসুন আমরা বদলে যাই, বদলে দেই। নিজে বদলাই, সমাজকে বদলে দেই। তিনি বলেন, ‘শৈলকুপার বারইপাড়া গ্রামে সরকারি জলাশয়, ক্যানালের পাশে যে পানি আছে সেই জলাশয়ে ব্যক্তিগত উদ্যোগে আমরা মাছ ছাড়ছি। এর দুইটা শর্ত দেওয়া হচ্ছে গ্রামবাসীর জন্য। জাল দিয়ে এখানে কেউ মাছ ধরতে পারবে না। ব্যবসায়িক কারণে কেউ মাছ ধরতে পারবে না। এই দুইটা শর্ত মেনে এই জলাশয়ের মাছ যেটা আমাদের টাকা দিয়ে ছাড়ছি, গোটা গ্রামবাসীর জন্য আমরা উন্মুক্ত করে দিচ্ছি। সারা বছর ধরে গ্রামের যারা বাসিন্দা ওই জলাশয়ের মাছ বর্শি দিয়ে, হাত দিয়ে ধরে তারা খেতে পারবে। ঠিক একইভাবে আগামীর শৈলকুপার কাছে প্রত্যাশা থাকবে আপনাদের যে কমিটি করে দেওয়া হয়েছে, সেই উপকমিটির মাধ্যমে আপনারা এইটা করবেন।

আইনমন্ত্রী বলেন, ‘প্রতিটা গ্রাম থেকেই বাংলাদেশের কোনো না কোনো জায়গায় আমাদের সূর্য সন্তানরা আছে। তাদের সাথে একটু যোগাযোগ করেন। তাকে বলেন, এক বছরে তার গ্রামের জন্য যেভাবে হোক সবাই মিলে চাঁদা তুলে হলেও ১০ হাজার টাকা দিয়ে তারা তার গ্রামবাসীর জন্য সরকারি যে পতিত জলাশয় আছে সেখানে মাছটা ছেড়ে দিক। ব্যক্তিগত পুকুরে না এবং ওই মাছটা ওই গ্রামের লোকজন যেন তারা বছর শেষে উপভোগ করতে পারে। এভাবে আসেন, নিজেরা বদলে যাই। আমরা সমাজকে বদলে দেই।’

আইনমন্ত্রী আরও বলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার পরে বলেছিলাম, শৈলকুপা সবার জন্য উন্মুক্ত। আমরা সেই পথ ধরে হাঁটছি। আমাদের সাথে থাকেন, পাশে থাকেন। আমরা যদি অন্যায় করি, ভুল পথে যাই আমাদের ভুল ধরিয়ে দেন। আমাদের ভুল আপনারা সঠিকভাবে ধরিয়ে দিলে আমরা সেই ভুল সংশোধন করব এবং সেই ভুল সংশোধন করার পথে আপনাদের অতন্দ্র প্রহরীর মতো আপনারা পাশে থাকবেন।’

ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত ডিআইজি শাহাবুদ্দিন আহমেদ, জেলা প্রশাসক মো. নোমান হোসেন, শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram