ঢাকা
logo
প্রকাশিত : August 28, 2026

সোনাদিয়ায় নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

সরওয়ার কামাল, মহেশখালী: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ৬ দিন পর ইব্রাহিম খাঁন (২৩) নামে এক পর্যটকের মরদেহ মহেশখালীর সোনাদিয়া দ্বীপ থেকে উদ্ধার করেছে পুলিশ।

২৮ই আগষ্ট সকালে মহেশখালী থানার এসআই কাজলের নেতৃত্বে পুলিশের একটি দল সোনাদিয়া দ্বীপ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করেন।

পুলিশ জানায়, গত ২২ আগষ্ট কক্সবাজারে বেড়াতে এসে সুগন্ধা পয়েন্টে গোসল করতে নামেন ২ ভাই ইয়াসিন ও ইব্রাহিম খান। একপর্যায়ে চোরাবালি ও সাগরের স্রোতে তারা নিখোঁজ হন। পরে ইয়াসিনের মরদেহ কক্সবাজার সদর থানা পুলিশ উদ্ধার করলেও নিখোঁজ ছিলেন ইব্রাহিম।

মহেশখালী থানার (ওসি) মোঃ আব্দুস সোলতান বিষয়টি নিশ্চিত করে বলেন, “সোনাদিয়া দ্বীপ থেকে ইব্রাহিম নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।”

নিহত ইব্রাহিমের পিতা বাহাদুর খান ও মাতা সাহারা খাতুন। তাদের বাড়ি ঢাকার মানিকদি, ক্যান্টনমেন্ট এলাকায়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram