ঢাকা
১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:০৯
logo
প্রকাশিত : জুন ১১, ২০২৬

সিরিজের ২য় ওয়ানডেতে ২১ ওভারে ছয় উইকেটের পতন অজিদের

শের-ই-বাংলা স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার (১১ জুন) এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হলেন ক্রিকেটপ্রেমীরা। ম্যাচের শুরুতেই স্কোরবোর্ডে কোনো রান তোলার আগেই ৩ উইকেট হারিয়ে নজিরবিহীন বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া।

টাইগারদের দুই গতি তারকা মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের আগুনে বোলিংয়ে লণ্ডভণ্ড হয়ে যায় অজিদের টপ অর্ডার।

শূন্য রানে ৩ উইকেট হারানোর পর জস ইংলিস ও অ্যালেক্স ক্যারি প্রাথমিক ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন। ক্যারি দ্রুত বিদায় নিলেও ক্যামেরুন গ্রিনকে সাথে নিয়ে লড়াই চালিয়ে যান ইংলিস। এই দুই ব্যাটার ৫৮ বলে ৪৩ রানের একটি প্রতিরোধ গড়ে তুলে যখনই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিলেন.

তখনই বল হাতে আঘাত হানেন তানভীর আহমেদ।জমে যাওয়া এই জুটি ভেঙে জস ইংলিসকে সাজঘরে ফেরান তিনি। প্রথম ২১ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৮০ রান তুলে চরম ব্যাকফুটে রয়েছে অস্ট্রেলিয়া।উইকেট নেই অজিদের।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram