ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:০৩
logo
প্রকাশিত : অক্টোবর ২৭, ২০২৫

কবে বাতিল হচ্ছে অতিরিক্ত সিম 

এক ব্যক্তির নামে ১০টির বেশি মোবাইল সিম থাকলে অতিরিক্ত সিমগুলো বাতিলের সময়সীমা ঘোষণা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। কমিশনের নির্দেশ অনুযায়ী, গ্রাহকরা বৃহস্পতিবার (৩০ অক্টোবর) মধ্যে অতিরিক্ত সিম ডি-রেজিস্টার বা মালিকানা পরিবর্তন করবেন।

 বিটিআরসি থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রাহকরা তাদের এনআইডিতে সর্বোচ্চ ১০টি সিম রাখতে পারবেন। অতিরিক্ত সিমগুলো নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারের মাধ্যমে ডি-রেজিস্টার করতে হবে। সময়সীমা শেষ হলে কমিশন দৈবচয়নের মাধ্যমে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল করবে।

নিজের এনআইডিতে কতগুলো সিম নিবন্ধিত আছে তা যাচাই করতে গ্রাহকরা *১৬০০১# নম্বরে কল করে বা এনআইডির শেষ ৪ ডিজিট পাঠিয়ে তথ্য জানতে পারবেন।

 বিটিআরসি সতর্ক করেছে, যারা নিজে অতিরিক্ত সিম ডি-রেজিস্টার করতে ব্যর্থ হবেন, তাদের সিম স্বয়ংক্রিয়ভাবে বাতিল করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram