ঢাকা
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:৫০
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ৫, ২০২৫

হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করবেন যেভাবে

গ্রাহকের জন্য এন্তার সুবিধা নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। তবে কতৃপক্ষ এখনও অ্যাপটিতে কল রেকর্ড অপশনটি রাখেনি। সেই কারণে নানা ঝক্কিও পোহাতে হয়। রেকর্ড থাকে না কল, গুরুত্বপূর্ণ কলগুলোও রাখা যায় না সংরক্ষণে।

তবে মেসেজিংয়ের ক্ষেত্রে অন্যতম হয়ে ওঠা হোয়াটঅ্যাপের কল রেকর্ডের আলাদা একটি পদ্ধতি আছে। যদিও এটি অ্যাপসের কোনো সেটিংস নয়। পুরোটাই বাইরের। তবুও কাজে আসবে বেশ!

কল রেকর্ডের বড় সমস্যাটি এক তুড়িতেই মিটে যাবে এবার। এই নির্দেশনা মেনে চাইলেই ভিডিও কিংবা অডিও রেকর্ড করে সংরক্ষণ করতে পারবেন—

প্রথমে হোয়াটসঅ্যাপ খুলুন। কাউকে কল বা ভিডিও কল করুন।
এবার ফোনের কুইক সেটিং বা কন্ট্রোল সেন্টারে যান। সেখানেই পাবেন স্ক্রিন রেকর্ডিং বাটন।
অন করলে শুরু হয়ে যাবে রেকর্ডিং। ফোন শেষ হলেই বন্ধ হবে রেকর্ডিং।
এবার রেকর্ডিংটি সেইভ করে নিলেই গ্যালারিতে তা মিলবে। প্রয়োজনে তা শুনেও নিতে পারবেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram