ঢাকা
logo
প্রকাশিত : November 27, 2026

মাভাবিপ্রবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ বছর পূর্তি, দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী তৃতীয় পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও বিভাগের যৌথ আয়োজনে এ পুনর্মিলনীর আয়োজন করা হয়।

সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় একাডেমিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে কেক কাটা, সেমিনার, স্মৃতিচারণ, খেলাধুলা এবং সাংস্কৃতিক সন্ধ্যাসহ নানা আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। আমন্ত্রিত শিল্পপ্রতিষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেডিকেল ডিজাইন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এ কে এম মহসিন আহমেদ, ইমপ্রেস-নিটওয়্যার কম্পোজিট টেক্সটাইলস লিমিটেডের টেক্সটাইল বিভাগের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মো. শাহিনুর রহমান এবং প্রিটি গ্রুপের প্রতিষ্ঠান প্রিটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেডের নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার দেওয়ান মাহবুব কামরান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আবু বকর সিদ্দিকী।

শোভাযাত্রা শেষে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহিদুল ইসলাম বলেন, ‘তোমাদের সামনে রয়েছে অপার সম্ভাবনা। বস্ত্র খাতে এখন টেকসই উন্নয়ন (সাসটেইনেবিলিটি), স্মার্ট টেক্সটাইল এবং অটোমেশনের যুগ চলছে। তোমাদের পূর্বসূরিরা যে পথ তৈরি করে দিয়েছেন, সেই পথ ধরে নিজেদের দক্ষতা ও গবেষণার মাধ্যমে আরও অনেক দূর এগিয়ে যেতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সব সময় তোমাদের গবেষণা ও উদ্ভাবনী কাজের পাশে রয়েছে।’

অনুষ্ঠানের প্রধান আলোচক ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অমিত সরকার বলেন, ‘বিভাগের দুই দশকের অর্জন ও স্মৃতি উদযাপনের পাশাপাশি শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করাই এ পুনর্মিলনীর অন্যতম উদ্দেশ্য।’

পুনর্মিলনীতে বিভাগের শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। দুই দশকের গৌরবময় পথচলা, অর্জন ও স্মৃতিকে স্মরণীয় করে রাখার পাশাপাশি বিভাগের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও যোগাযোগের বন্ধন আরও জোরদার করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram