ঢাকা
২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:৩৬
logo
প্রকাশিত : অক্টোবর ২৯, ২০২৫

জোট করলেও নিজ প্রতীকে নির্বাচন করবে গণঅধিকার পরিষদ: নুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আগামী নির্বাচনে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কারও সঙ্গে জোট করলেও গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ বেশিরভাগ আসনে নিজ দলীয় প্রতীকে নির্বাচন করবেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে সিলেটের বিয়ানীবাজারে বিভাগীয় গণসমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশ শেষে দলীয় প্রার্থীদের হাতে প্রতীক তুলে দিয়ে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন নুরুল হক নুর।

এসময় তিনি বলেন, পরিবর্তনের সংগ্রামকে সাফল্যে পরিণত করার সময় এসেছে। রাষ্ট্র সংস্কারের পাশাপাশি নিজেদের চিন্তা, সমাজ ও রাজনীতির সংস্কারও জরুরি। ক্ষমতাকেন্দ্রিক যে দানবীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, তা পরিবর্তন করতে হবে। দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তনে তরুণদের নতুন রাজনীতিতে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ রাষ্ট্রীয় সমস্ত প্রতিষ্ঠানকে দলীয়করণ করে, ভিন্নমতের মানুষের নামে মামলা-হামলা দিয়ে এই দেশে ফ্যাসিবাদী ও একদলীয় শাসন কায়েম করেছিল। তাদের বিরুদ্ধে যারাই কথা বলেছেন, লড়াই করেছেন, তাদের কারাগারে যেতে হয়েছে। এখন দেশে মুক্ত পরিবেশ বিরাজ করছে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন- হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী চৌধুরী আশরাফুল বারী নোমান, সিলেট-১ আসনের প্রার্থী আকমল হোসেন, হবিগঞ্জ-১ আসনের প্রার্থী আহমদ হোসেন জীবন, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ফারুক হাসান, উপদেষ্টা হাবীবুর রহমান, যুব-অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাদিম হাসান, বিয়ানীবাজারের সমন্বয়ক বিবেকানন্দ দাস।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram