

নীলফামারীর জলঢাকাতে কৃষি জমির জলাবদ্ধতা নিরশনে পানি নিষ্কাশনে কার্যকরী সমাধান এর উদ্দেশ্যে জলঢাকা পৌরসভা সংলগ্ন ডালিয়া রোড বালাগ্রাম আউলিয়াখানা মন্তেরডাঙ্গা ব্রিজে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্টানে মোঃ বাবুল এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জলঢাকা সচেতন নাগরিক সমাজের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, জলঢাকার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম পাশা এলিচ, জামায়েত নেতা জয়নাল আবেদীন, তরুণ দলের সভাপতি ওমর ফারুক সাবু, মানবাধিকার কর্মী আলামিন, সংবাদ কর্মী রাজা সহ আরো অনেকে বক্তব্য রাখেন। শত শত মানুষের শত-স্ফূর্ত উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
