

হোসাইন মোহাম্মদ দিদার, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দি উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন। এতে সভাপতিত্ব করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন।
সভায় দাউদকান্দি উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জনসাধারণের বিভিন্ন সমস্যা ও সমসাময়িক নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উপায় নির্ধারণ এবং উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্থানীয় সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্টদের কার্যকর ভূমিকা পালনের বিষয়েও আলোচনা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আহমেদ, সার্কেল এএসপি খলিলুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এমএ লতিফ ভূঁইয়া, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার প্রমুখ।
