ঢাকা
১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:৫৩
logo
প্রকাশিত : এপ্রিল ১৫, ২০২৫

দিনাজপুরে চড়ক পূজা উদযাপন

পহেলা বৈশাখে দিনাজপুর সদরে হিন্দু ধর্মাবলম্বীদের চড়ক পূজা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৪ নম্বর শেখপুরা ইউনিয়নের বিদ্যাস্বরি এলাকায় সুখসাগরের পূর্বপারে এ পূজা অনুষ্ঠিত হয়। এ সময় একজন ভক্তের পিঠে বড়শি গেঁথে চড়ক ঘোরানো হয়।

সোমবার (১৪ এপ্রিল) বিকেলে এ পূজা অনুষ্ঠিত হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, চড়ক পূজাকে কেন্দ্র করে প্রায় ২০ হাজার উৎসুক দর্শনার্থীর ভিড় জমান। পূজায় গাছের এক পাশে বড়শিতে গেঁথে এক ভক্তকে অন্য পাশ থেকে দড়ি টেনে ঘোরানো হয়। চড়ক ঘোরানোর সময় শঙ্খ ধ্বনি ও ঢাকঢোল বাজানো হয়। শত বছরের পরম্পরায় পহেলা বৈশাখের বিকেলে চড়ক পূজা পালন করে আসছেন বলে জানান জেলার সনাতন ধর্মাবলম্বীরা। চড়ক পূজাকে কেন্দ্র করে বিভিন্ন মন্দিরে কয়েকদিন ধরে হরগৌরী নৃত্য, অসিনৃত্য, শিবের গাজন করা হয়। জেলার বিভিন্ন স্থানে এ চড়ক ঘোরানো হয়। এ উপলক্ষে অনেক জায়গায় একদিনের মেলা বসে।

দর্শনার্থীরা বলেন, চড়ক পূজায় মহাদেব ঠাকুরের পূজা ও আরাধনা করা হয়। প্রতিবছরই এ পূজা অনুষ্ঠিত হয়। যাকে চড়ক হিসেবে ঘোরানো হয়, তিনি তার হাতে থাকা কলার ছড়ি থেকে মেলা দেখতে আসা দর্শনার্থীদের উদ্দেশ্যে ছুড়ে দেন। এ সময় দর্শনার্থীরা ব্যস্ত হয়ে পড়েন কলা সংগ্রহ করার জন্য।

পূজা শেষে কথা হয় যাকে চড়কে ঘোরানো হয় সম্ভু রায়ের (৬২) সঙ্গে। তিনি বলেন, এ নিয়ে ১৭ থেকে ১৮ বার চড়ক হিসেবে ঘুরেছি। আমি সুস্থ আছি। কোনো দিনই কোনো সমস্যা হয়নি। পুণ্য লাভের আশায় এ কষ্ট করি।

দুলাল চন্দ্র রায় নামে এক আয়োজক বলেন, রাজাদের আমল থেকে এ পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। ছোটবেলা থেকে এ চড়ক ঘোরানো দেখে আসছি। আমার দাদা, আমার পিতার পর আমিও এ আয়োজনের সঙ্গে জড়িত। এবার প্রায় ২০ হাজার দর্শনার্থী এসেছিল চড়ক পূজা দেখতে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram