ঢাকা
logo
প্রকাশিত : January 16, 2025

ভারত ভালোবাসে আওয়ামী লীগকে, বাংলাদেশের জনগণকে না: রায়হান আহমেদ হিমেল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ভারত ভালোবাসে আওয়ামী লীগকে, বাংলাদেশের জনগণকে না। তার কারণে ভারত বাংলাদেশের জনগণের উপর এই ধরনের আগ্রাসন চালাচ্ছে। তারা প্রতিনিয়ত চায় যে বাংলাদেশ জনগণের ক্ষতি হোক। বন্যার পানি ছেড়ে দিয়ে আমাদের সমস্যা সৃষ্টি করে, প্রতিটি সীমান্তে তারা আগ্রাসন চালাচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা বিনোদপুর ইউনিয়ন বাখেরআলী বাজারে আজ বৃহস্পতিবার সকালে সীমান্তে জাগরণের উদ্দেশ্যে সার্বভৌমত্ব আন্দোলনের যাত্রা ও সার্বভৌমত্ব আন্দোলনের আয়োজিত সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন সার্বভৌমত্ব আন্দোলনের সংগঠন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লালাবাগ শাখার সহ সমন্বয়ক রায়হান আহমেদ হিমেল।

তিনি আরও বলেন আমাদেরকে এই দেশের দায়িত্ব নিতে হবে। আসুন জুলাই আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চেতনায় বৈষম্য মুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলে জানান।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র প্রতিনিধি সার্বভৌমত্ব আন্দোলন আল মুজাহিদ লিঠু, বিনোদপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বাদশাসহ স্থানীয় এলাকাবাসী।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram