

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে অংশ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। শনিবার (১ আগস্ট) সকাল ৯টার পর প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এ সাক্ষাৎ শুরু হয়।
জানা গেছে, দুই দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে এ সময় আলোচনা হওয়ার কথা রয়েছে। বিশেষ করে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থান ও প্রত্যাশার কথা তুলে ধরা হবে।
এর আগে গত ৩০ জুলাই ঢাকায় পৌঁছান সার্জিও গোর। সফরের প্রথম দিনে সার্জিও গোর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন।
পরে গতকাল কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।
