ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:১৫
logo
প্রকাশিত : মে ৩০, ২০২৫

শেরপুরে ৮৫ বস্তা ভিজিডির চালসহ বিএনপি নেতা আটক

শেরপুর প্রতিনিধি: শেরপুুরের নকলায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বরাদ্দকৃত ভিজিডির ৮৫ বস্তা চাল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের নারায়নখোলা বাজারের শাজাহান বেকারীর সঙ্গে অবস্থিত নূর ইসলামের মার্কেটে ও নারায়নখোলা হাজী মোড়ের একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়। এ সময় চাল অবৈধভাবে মজুতের দায়ে চরঅষ্টধর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান মিয়াকে আটক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার। অভিযানে সেনাবাহিনী ও থানা পুলিশের দুটি দল সহায়তা করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দীর্ঘদিন ধরে ভিজিডির চাল ও টিসিবির পণ্য সংগ্রহ করে নূর ইসলামের মার্কেটের একটি কক্ষে মজুত রাখতেন। পরে সেসব পণ্য বেশি দামে বিক্রি করতেন। গোপন সূত্রে খবরে পেয়ে সেই কক্ষে অভিযান চালানো হয়। এ সময় ৪১ বস্তা চাল উদ্ধারসহ বিএনপি নেতা শাজাহান মিয়াকে আটক করা হয়পরে নারায়ণখোলা হাজী মোড়ে অভিযান চালিয়ে একটি নির্মাণাধীন ভবনের পৃথক দুটি কক্ষ থেকে আরও ৪৪ বস্তা চাল জব্দ করা হয়। তবে, সেখান থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram