ঢাকা
logo
প্রকাশিত : July 23, 2026

কমলগঞ্জে পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পিন্টু দেবনাথ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: "বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"—এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটির উদ্যোগে ও তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ১১টায় এ কর্মসূচি পালিত হয়।

বিদ্যালয়ের সভাপতি রুনা বেগমের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক নিরঞ্জন দেব এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক সেলিম আহমদ চৌধুরী, অবসরপ্রাপ্ত শিক্ষক কৃষ্ণ কুমার সিংহ, পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটি কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. মোনায়েম খান, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি নির্মল এস পলাশ, বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিউটি রানী দেবী, অর্চিতা সরকার, শর্মিলা নন্দী মজুমদার, প্রীতি রানী দেবী, জায়েদা বেগম প্রমুখ।

অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, বিদ্যলয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়। পরে বিদ্যালয়ের প্রাঙ্গণে বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করা হয়।

সংগঠনের সভাপতি মো. মোনায়েম খান বলেন, পরিবেশ রক্ষায় ও ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য পৃথিবী গড়তে পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটির এ ধরনের জনসচেতনতামূলক ও পরিবেশবান্ধব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram