ঢাকা
১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:৩৮
logo
প্রকাশিত : নভেম্বর ২৮, ২০২৫

খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় শিবচরে দোয়া ও মিলাদ মাহফিল

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মাদারীপুরের শিবচরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুমা মাদারীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির মনোনয়ন প্রত্যাশি নাভীলা চৌধুরী আয়োজনে তার নিজ বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নাভীলা চৌধুরী।

এই সময় শিবচর উপজেলা মুক্তিযোদ্বা কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা শাহনেওয়াজ তোতা, উপজেলা বিএনপির সাবেক সদস্য সাজু মোড়ল, বিএনপির নেতা রুবেল খান, শিবচর পৌরসভা যুবদলের সাবেক সভাপতি খলিল মাদবর, শিবচর উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক উমর ফারুক ফরাজীসহ অনেকই উপস্থিত ছিলেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram