ঢাকা
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:৩৭
logo
প্রকাশিত : নভেম্বর ২৮, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৩টি ওয়ান শুটারগান ও ৬ রাউন্ড গুলি উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে বিশেষ অভিযানে ৩টি ওয়ান শুটারগান ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়ন।

আজ শুক্রবার সকালে ব্যাটালিয়ন সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া।

তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকাজুড়ে কঠোর নজরদারি চালানো হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে শিবগঞ্জ থানার শাহবাজপুর ইউনিয়নের নলডুবি ব্রীজ এলাকার পাগলা নদীর তীরে এই বিশেষ অভিযান পরিচালনা করে ৫৯ বিজিবি। এ সময় মালিকবিহীন অবস্থায় ৩টি ওয়ান শুটারগান ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। যা সন্ত্রাসীরা দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত ও সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার করার পরিকল্পনা ছিলো বলে ধারণা করা হচ্ছে।

লে. কর্নেল গোলাম কিবরিয়া আরও জানান, গত তিন বছরে মহানন্দা ব্যাটালিয়ন ১৫ জন আসামী, ৩০টি দেশি-বিদেশি পিস্তল, ৩৯২ রাউন্ড গুলি এবং ৪১টি ম্যাগজিন জব্দ করেছে।

তিনি বলেন, সীমান্তে চোরাচালান, অস্ত্র ও মাদক প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram