ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:১৭
logo
প্রকাশিত : নভেম্বর ২৮, ২০২৫

পুঠিয়ায় সিএনজির ধাক্কায় মুদি ব্যবসায়ী নিহত

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় দ্রুতগামী সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় বিজন দত্ত (৫৫) নামের এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে পুঠিয়া-আড়ানি সড়কের রাজবাড়ি বাজার এলাকায় পলাশ জুয়েলার্সের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত বিজন দত্ত পুঠিয়ার রাজবাড়ি বাজারের মৃত পুলক দত্তের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বাজারে মুদি দোকান পরিচালনা করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে হাটাহাটির উদ্দেশ্যে বিজন দত্ত বাড়ি থেকে বের হয়ে সড়কের পাশে হাঁটছিলেন। এ সময় পুঠিয়া ত্রিমোহনী বাজার থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী সিএনজি তাকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। সিএনজি চালক দুর্ঘটনার পরপরই গাড়িসহ পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিজন দত্তকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ জানান, দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া সিএনজিকে শনাক্ত ও চালককে আটকের জন্য অভিযান চলছে। মরদেহ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram