ঢাকা
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:২১
logo
প্রকাশিত : নভেম্বর ২৮, ২০২৫

ফরিদপুরে স্বর্ণের দোকানে পাংশার ভুয়া ম্যাজিস্ট্রেট আটক

এম মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় স্বর্ণের দোকানে অভিযান চালিয়ে এক ভুয়া ম্যাজিস্ট্রেটকে আটক করেছে স্থানীয় জনতা।

পরে উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যায়েদ হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করে পুলিশে হস্তান্তর করা হয়। আটক ব্যক্তির নাম শাহরিয়ার জাহান (৫১)। তিনি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার নারায়নপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে।

থানা পুলিশ সূত্রে জনা যায়, গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১টার দিকে চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের মৌলভীরচর বাজারে অবস্থিত সুব্রত জুয়েলার্স থেকে তাকে আটক করা হয়।

দোকান মালিক সুব্রত জানান, সকাল সাড়ে ১১টার দিকে শাহরিয়ার তার দোকানে এসে নিজেকে জেলা প্রশাসকের কার্যালয়ের ম্যাজিস্ট্রেট পরিচয় দেন এবং দোকানের কাগজপত্র দেখতে চান। তার আচরণ সন্দেহজনক মনে হলে পাশের দোকানে থাকা এক এনজিও কর্মী জানান যে, তিনি একজন প্রতারক এবং এর আগেও বিভিন্ন জায়গায় প্রতারণা করে ধরা পরেছেন। এরপর আশপাশের ব্যবসায়ী ও স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়।

খবর পেয়ে চরভদ্রাসন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যায়েদ হোছাইন ঘটনাস্থলে যান। যাচাই-বাছাই শেষে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৯ ধারায় শাহরিয়ারকে দোষী সাব্যস্ত করে ১৫ দিনের সরল কারাদণ্ড প্রদান করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট যায়েদ হোছাইন বলেন, “ঘটনাস্থলে এসে অভিযোগের সত্যতা পাই। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দেওয়া হয়েছে।”এ সময় চরভদ্রাসন থানার এসআই গোলাম হোসেনসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram