ঢাকা
logo
প্রকাশিত : November 16, 2025

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় নিহত ২

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে মুন্সীগঞ্জের শ্রীনগর এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) রাত ৮টা ও রাত ৯টার দিকে ওই দুটি দুর্ঘটনা ঘটে।

প্রথমটি রাতে ৮টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মাওয়া মুখী লেনে একটি অ্যাম্বুলেন্স এক্সপ্রেস চলার সময় হঠাৎ এক পথচারীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে রাত ৯টার দিকে ভিন্ন স্থানে আরেকজন ব্যক্তি দুর্ঘটনায় প্রাণ হারান। কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে সে বিষয়ে ফায়ার সার্ভিস বিস্তারিত জানায়নি। তবে ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ রাতে পৃথক দুইটি দুর্ঘটনায় আমরা দুইজনের মৃত্যুর খবর পেয়েছি। দু’টি ঘটনাস্থলেই আমাদের টিম পৌঁছে প্রয়োজনীয় উদ্ধার কাজ সম্পন্ন করেছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram