ঢাকা
logo
প্রকাশিত : August 26, 2026

নতুন দায়িত্ব পেলেন মীর শাহে আলম

দেশব্যাপী সার উত্তোলন, সুষ্ঠু বিতরণ ও সার-ডিলার নিয়োগসংক্রান্ত কার্যক্রমে কৃষি মন্ত্রণালয়কে সহযোগিতা ও সমন্বয়ের লক্ষ্যে গঠিত নতুন মন্ত্রিসভার কমিটিতে সদস্য করা হয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে।

মঙ্গলবার (২৫ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনকে। কমিটির অপর সদস্য হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, দেশব্যাপী সার উত্তোলন, বিতরণ এবং সার-ডিলার নিয়োগসংক্রান্ত কার্যক্রম পরিবীক্ষণপূর্বক কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হবে।

কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পাওয়ার পর মীর শাহে আলমকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সংশ্লিষ্টরা। কৃষকের স্বার্থ সুরক্ষা, সারের সহজলভ্যতা নিশ্চিত করা এবং সার বিতরণ ও ডিলার নিয়োগে স্বচ্ছতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

কৃষি উৎপাদনের অন্যতম গুরুত্বপূর্ণ উপকরণ সার। সারের সরবরাহ ও সুষ্ঠু বিতরণে কোনো ধরনের অনিয়ম হলে এর সরাসরি প্রভাব পড়ে কৃষকের উৎপাদন খরচ ও ফসল উৎপাদনে। ফলে নতুন এই কমিটির কার্যক্রমকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram