ঢাকা
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:৪১
logo
প্রকাশিত : এপ্রিল ২৪, ২০২৫

খেলতে গিয়ে বাঁশখালীতে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে খেলতে গিয়ে পুকুরে ডুবে দেড় বছর বয়সী মো. মিরাজ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার সময় উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মারা যাওয়া শিশু ওই এলাকার ৮ নম্বর ওয়ার্ডের আজগর আলী বাড়ীর মো. মনিরের তৃতীয় সন্তান।

প্রতিবেশী আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিৎ করে জানান, 'আজ বিকেলে শিশুটি বাড়ির পাশে খেলতে গিয়ে পরিবারের সবার অগোচরে পাশের পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ভাসতে দেখে শিশুটিকে। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলার চাম্বলস্থ এক বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক শিশুটি ঘটনাস্থলে মারা যান বলে জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram