ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:০৯
logo
প্রকাশিত : জুন ২৫, ২০২৫

বাউফলে আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন, তিন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

অতুল পাল, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: সরকার থেকে সকল প্রকার রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ হওয়ার পরেও বাউফলে ছাত্রলীগের ব্যানারে কেক কেটে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করায় তিন ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোর রাতে উপজেলার বগা ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হলেন, বগা ইউনিয়নের মজিবর হাওলাদারের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রোমান হাওলাদার (৩০), মৃত সৈয়দ হুমায়ুন কবীরের ছেলে ছাত্রলীগ কর্মী মো. তাসনিম (১৯) এবং মৃত মো. রমেজ খানের ছেলে ছাত্রলীগ কর্মী মো. জাহিদ খান (৩৪)।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, গত সোমবার রাতে উপজেলার বগা ইউনিয়নের রাজনগর গ্রামে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের ব্যানারে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি অস্থায়ীভাবে স্থাপন করে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এ সংক্রান্ত একটি ভিডিও মঙ্গলবার সামাজিক যোগাযাগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপরই পুলিশ অভিযানে নামে। পুলিশ বগা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বুধবার ভোররাতে ওই তিন ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার সত্যতা স্বীকার করে বলেন, আটক তিন ছাত্রলীগ নেতাকে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর ৮/৯/১০/১২/১৩ ধারায় মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছ।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram