ঢাকা
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:৫৬
logo
প্রকাশিত : জুন ২৫, ২০২৫

ত্রিশাল পৌরসভার ৩২ কোটি টাকার বাজেট ঘোষণা

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরে ৩২ কোটি ৮৫ লাখ ১ হাজার ৯৬৮ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ও গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ জুন) দুপুরে ত্রিশাল পৌরসভা মিলনায়তনে দায়িত্ব নেওয়ার পর প্রথম বাজেট ঘোষণা করে ত্রিশাল উপজেলার নির্বাহী কর্মকর্তা ও পৌরভার প্রশাসক আব্দুল্লাহ আল বাকিউল বারি। এসময় তিনি ত্রিশাল পৌরসভার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা চান।

ঘোষিত বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ১১ কোটি ৩৫ লাখ ১ হাজার ৯৬৮ টাকা ও উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ২১ কোটি ৫০ লাখ টাকা। রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ১১ কোটি ৩০ লাখ ৯৫ হাজার টাকা এবং উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ২১ কোটি ৫০ লাখ টাকা।

এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহাম্মদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস.এম. জিয়াউল বারী, উপজেলা প্রকৌশলী শফিউল্লাহ খন্দকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী প্রদীপ কুমার দেবনাথ, উপজেলা শিক্ষা কর্মকর্তা নীলুফার হাকিম, হিসাব রক্ষণ কর্মকর্তা কফিল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর নির্বাহী কর্মকর্তা নওশীন আহমেদে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram