ঢাকা
১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৭:২৫
logo
প্রকাশিত : জুন ২৫, ২০২৫

নড়াইলে বিশ্ব পরিবেশ দিবস পালিত

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: 'বিশ্ব পরিবেশ দিবসের আহ্বান, প্লাস্টিক দূষণের অবসান'-এই প্রতিপাদ্য সামনে রেখে নড়াইলে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে।

বুধবার (২৫ জুন) সকালে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, নড়াইল এর আয়োজনে দিবসটি পালন উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‍্যালি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার বিভাগ, নড়াইলের উপ-পরিচালক জুলিয়া শুকায়না এর সভাপতিত্বে সিভিল সার্জন ডাঃ আব্দুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, পরিবেশ অধিদপ্তর, নড়াইলের সহকারী পরিচালক মোঃ আব্দুল মালেক এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন নড়াইল সরকারি ভিক্টোয়া কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. সায়েম আলী খান।

এ সময় জামায়াত নেতা মোঃ হেমায়েতুল হক হিমু, গণমাধ্যমকর্মী, এনজিও প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, ক্লিনিক মালিক সমিতির প্রতিনিধি, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram