ঢাকা
logo
প্রকাশিত : April 23, 2025

গাজীপুরের কালিয়াকৈরে দুই প্রতারক সদস্য গ্রেপ্তার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক বাজার এলাকায় একটি আবাসিক ভবন ভাড়া দিয়ে দীর্ঘদিন যাবত বীমা কোম্পানির আড়ালে ভুয়া চাকরি প্রদানকারী প্রতিষ্ঠান গড়ে তুলে চাকরি প্রত্যাশীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়ে প্রতারণা করে আসছিল একটি সংঘবদ্ধ চক্র। পরে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে দুই প্রতারক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার রাউতকোনা এলাকার আবু তাহেরের ছেলে জুয়েল মিয়া((৩১) ও একই উপজেলার বাগেরহাট এলাকার মাহবুব হক খানের ছেলে তছলিম আহমেদ খান তুষার (৩০)।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা মৌচাক বাজারে আবাসিক ভবন ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবত বীমা কোম্পানির আড়ালে ভুয়া চাকরি প্রদানকারী প্রতিষ্ঠান চাকরি প্রত্যাশীর কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়ে প্রতারণা করে আসছিল। বিষয়টি নজরে আসলে মঙ্গলবার রাতে পুলিশ তাদেরকে অভিযান করে ওই চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ জানান, ওই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে আসামিদের গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram