ঢাকা
৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:২২
logo
প্রকাশিত : মার্চ ১৩, ২০২৫

রাণীশংকৈলে নিখোঁজের ৪ ঘন্টা পর কুলিক নদী হতে শিশুর লাশ উদ্ধার

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল কুলিক নদীতে গোসল করতে গিয়ে বুধবার (১২ মার্চ) বিকালে রহমত উল্লাহ নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার রাউতনগর মধ্যপাড়া এলাকার আব্দুল মালেকের ৮ বছরের শিশু পুত্র রহমত উল্লাহ সহপাঠীদের সাথে কুলিক নদীর ধারে খেলতে যায়। খেলার একপর্যায়ে সে নদীতে নামলে পানিতে তলীয়ে যায়। এরপর স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধারের জন্য অনেক খোঁজাখুঁজি করতে থাকে, সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিস কে খবর দেয়। ফায়ার সার্ভিসের লোকজন ইফতারের পরপরই শিশু রহমত উল্লাহর লাশ কুলিক নদী থেকে উদ্ধার করে। এদিকে ৮ বছরের শিশু রহমত উল্লাহর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এ প্রসঙ্গে থানা অফিসার ইনচার্জ মুহা.আরশেদুল হক মুঠোফোনে বলেন, একটি শিশুর মৃত্যু হয়েছে, তবে অভিযোগ না থাকায় লাশ পরিবারের মাঝে হস্তান্তর করা হয়েছে। বুধবার রাত ১১টায় পারিবারিক ভাবে শিশুটির লাশ দাফন করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram