ঢাকা
২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৪০
logo
প্রকাশিত : মার্চ ২, ২০২৫

সিরাজগঞ্জের কাজিপুরে মন্দিরের প্রতিমা ভাংচুর

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে একটি মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার সোনামুখি বাজারে অবস্থিত শিখা স্মৃতি সার্বজনিন দুর্গা মন্দিরে এ ঘটনা ঘটে।

সংবাদ পেয়ে রবিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক ও কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।

মন্দিরের তত্ত্বাবধায়নকারী যতন কুমার কর্মকার বলেন, রবিবার ভোরে মন্দিরে পূজা দিতে গিয়ে প্রতিমা ভাঙ্গা দেখতে পাই। পাকা মন্দিরের সামনে স্টেইনলেস স্টিলের বেড়া দেওয়া আছে। কে বা কারা বাইরে থেকে বেড়ার ফাঁক গলিয়ে মন্দিরের ভেতরে বাঁশ ঢুকিয়ে দিয়ে প্রতিমাটি ভেঙ্গে মেঝেতে ফেলে রেখেছে। বিষয়টি প্রশাসনকে অবগত করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের শাস্তি দাবি করেছেন তিনি।

এ বিষয়ে কাজিপুর থানার ওসি নুরে আলম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। রাতের বেলায় কে বা কারা মন্দিরে থাকা একমাত্র সরস্বতী প্রতিমাটি ভাংচুর করেছে। জড়িতদের সনাক্ত করতে তদন্ত চলছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram