ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:৫১
logo
প্রকাশিত : জানুয়ারি ২৬, ২০২৫

বেনাপোল স্থলবন্দরে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

আশরাফুল ইসলাম, শার্শা (যশোর) প্রতিনিধি: 'কাস্টমস সেবায় প্রতিশ্রুতি দক্ষতা নিরাপত্তা প্রগতি' এই স্লোগানে বেনাপোল স্থলবন্দরে আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৫ পালিত হয়েছে।

রবিবার (২৬ জানুয়ারি) সকালে বেনাপোল কাস্টমস হাউস অডিটোরিয়ামে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মুজিদ।

তিনি বলেন, কাস্টমস সংক্রান্ত বিষয়ে সচেতনতা তৈরি এবং অংশীজনদের মধ্যে সৌহার্দ্য স্থাপনের লক্ষ্যে ২০০৯ সাল থেকে প্রতি বছর সারা বিশ্বে একযোগে পালিত হয় আন্তর্জাতিক কাস্টমস দিবস। বর্হিবিশ্বের সাথে মিল রেখে বাংলাদেশ কাস্টমসও দক্ষতা উন্নয়নের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিতকরণ ও সমৃদ্ধি আনয়নে তার ঐতিহ্যগত ভূমিকা ও ভবিষ্যত প্রয়াসের উপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে রাজস্ব আদায়ে প্রতিটি কাস্টমস কর্মকর্তাকে যথেষ্ট আন্তরিক হতে হবে। দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে দেশের সব নাগরিককে ট্যাক্স ও ভ্যাট প্রদানে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার জনাব শেখ আবু ফয়সালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মো. কামরুজ্জামান, বেনাপোল কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার শরিফুল হাসান, যুগ্ম কমিশনার হাফিজুর রহমান, যুগ্ম কমিশনার সুশান্ত পাল ও বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ শামসুর রাহমান।

এ সময় সেমিনারে অংশ নেন কাস্টমস ও বন্দরের কর্মকর্তা, পুলিশ, বিজিবি, আমদানি ও রপ্তানিকারকসহ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতারা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram