ঢাকা
logo
প্রকাশিত : May 25, 2025

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে ২ যুবক আহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুজন আহত হয়েছেন। শনিবার রাত দেড়টার দিকে উপজেলার খাদলা সীমান্তের শ্যামনগর এলাকার ওপারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— শ্যামপুর এলাকার শের আলীর ছেলে মো. রবিউল ইসলাম (২৮) ও একই এলাকার মো. আজাদ হোসেন (২৬)। দুজনই ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসাধীন।

বিজিবি- ৬০ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান সীমান্তে দুজন আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জেনে পরে জানানো হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram