

এম.পলাশ শরীফ, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে।
রবিবার বিকেলে পল্লীমঙ্গল বাজার এলাকায় এ লিফলেট বিতরণ করেন বাগেরহাট জেলা বিএনপির নেতা, বাগেরহাট-৪ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন।
এ সময় তার সাথে ছিলেন পৌর বিএনপির আহবায়ক শিকদার ফরিদুল ইসলাম, শরণখোলা উপজেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন পঞ্চায়েত, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ফারুক হোসেন সামাদ, বিএনপি নেতা মতিউর রহমান বাচ্চু, শামীম আহসান ফকির, আবজাল হোসেন জোমাদ্দার, আসাদুজ্জামান মিলন, প্রভাষক ফকির রাসেল আল ইসলাম সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
এ সময় কাজী খায়রুজ্জামান শিপন বলেন, বিগত ১৭ বছরে আওয়ামী লীগের দুঃশাসনে বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে দমিয়ে রাখতে পারেনি। রাষ্ট্র সংস্কারের তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করা হলে সুখী সম্মৃদ্ধ বাংলাদেশ গড়া যাবে। সকলে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে, নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করা হলে সেই সুযোগে আওয়ামী দোসররা ঢুকে পড়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে। সবাইকে সেদিকে সজাগ থাকতে হবে।

