ঢাকা
logo
প্রকাশিত : July 28, 2026

ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন নেতানিয়াহু

ইরানসহ মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ওয়াশিংটনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই বৈঠকের। এতে ইরান ইস্যুর পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ও মধ্যপ্রাচ্যে শান্তি সম্প্রসারণের উদ্যোগ নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়।

যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হওয়ার আগে নেতানিয়াহু বলেন, 'আলোচনার সূচিতে থাকা সব বিষয় নিয়ে আমরা কথা বলব। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইরান। একই সঙ্গে আমাদের লক্ষ্য হবে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা এবং আমাদের চারপাশে শান্তির পরিধি আরও বিস্তৃত করা।'

তিনি আরও বলেন, 'প্রধানমন্ত্রী হিসেবে আমার অভিজ্ঞতায় দেখেছি, এমন জটিল সময়ে দৃঢ়তা ও প্রজ্ঞা; দুটো নিয়েই এগোতে হয়।'

নিজের সফরকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে নেতানিয়াহু বলেন, 'আমি একটি স্পষ্ট লক্ষ্য নিয়েই এই সফরে যাচ্ছি। আর সেটি হচ্ছে, আমাদের প্রিয় রাষ্ট্র ইসরায়েলের নিরাপত্তা এবং ভবিষ্যৎ নিশ্চিত করা।'

নেতানিয়াহু জানান, ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এই নিয়ে দুই নেতার অষ্টম বৈঠক হতে যাচ্ছে। তার ভাষ্য, 'ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অন্য যেকোনো দেশের রাষ্ট্রপ্রধানদের তুলনায়, আমার সঙ্গে তার (ট্রাম্পের) বৈঠকই সবচেয়ে বেশি হয়েছে। এটি যেমন বড় সম্মানের, তেমনি বড় দায়িত্বও।'

ট্রাম্পের সঙ্গে বৈঠকের পাশাপাশি যুক্তরাষ্ট্র সফরে, সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যানুষ্ঠানেও অংশ নেবেন নেতানিয়াহু। গত ১২ জুলাই, স্বল্প সময়ের অসুস্থতার পর মারা যান এই মার্কিন সিনেটর।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram